৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এমপি নুরুল ইসলাম বুলবুলের কুরবানির গোস্ত বিতরণ

পবিত্র ঈদুল আজহার ২য় দিন আজ ২৯ মে চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়।
এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয় এবং প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলতে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।
বিজ্ঞাপন


