ব্রেকিং:বাংলাদেশে নতুন বাজেট ঘোষণা

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটি জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ বাতিলের দাবিতে রাঙামাটি ও বাঘাইছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ আলী, রাঙামাটি প্রতিবেদক ২ জুন, ২০২৬০ মন্তব্য
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটি জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ বাতিলের দাবিতে রাঙামাটি ও বাঘাইছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে ওই দিন বিকালে রাঙামাটি শহরের বিএনপি অফিসের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন। জেলার বাঘাইছড়ি ,নানিয়াচর , কাউখালী সহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মিছিলগুলো উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় অংশগ্রহণ কারীরা “মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ মানি না, মানবো না সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবির নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে মন্ত্রী দীপেন দেওয়ানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর বিরুদ্ধে পদত্যাগের দাবি পার্বত্যবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বলে তারা দাবি করেন।

রাঙ্গামাটির সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টু ও এ্যাডভোকেট পনির বক্তব্য রেখেছেন।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে মন্ত্রী দীপেন দেওয়ানের নেতৃত্ব প্রয়োজন। তাই তাঁর পদত্যাগের যেকোনো দাবি প্রত্যাহারের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, যার ফলে নিয়মিত দায়িত্ব যথাযথভাবে পালনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় সরকারের কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পদত্যাগের আবেদন করেন। প্রধান মন্ত্রী তার পদত্যাগটি গ্রহন করেছেন

i

এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।

মোহাম্মদ আলী, রাঙামাটি প্রতিবেদক

স্টাফ রিপোর্টার

মোহাম্মদ আলী, রাঙামাটি প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।

Advertisementবিজ্ঞাপন

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন