ব্রেকিং:বাংলাদেশে নতুন বাজেট ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক২২ জুন, ২০২৬০ মন্তব্য
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের বের হওয়া মিছিলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।

সোমবার (২২ জুন) দুপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড হয়ে পুনরায় হোসেন মার্কেট এলাকায় এসে শেষ হয়।

টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিতি ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

i

এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।

নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।

Advertisementবিজ্ঞাপন

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন