ব্রেকিং:বাংলাদেশে নতুন বাজেট ঘোষণা

টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক২৯ জুন, ২০২৬০ মন্তব্য
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

“আপনার সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই”—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল।


সোমবার (২৯ জুন) দুপুরে টঙ্গী সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আশরাফী,কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, সদস্য সচিব আলাউদ্দিন সুমনসহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।কর্মসূচি শেষে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করা হয়।

i

এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।

নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।

Advertisementবিজ্ঞাপন

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন