টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সভা

টঙ্গীর গোপালপুর এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং দলীয় পদে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে আয়োজিত এ সভায় স্থানীয় এলাকাবাসী ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা চার নেতার বিরুদ্ধে আনীত মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক ও ভিত্তিহীন বলে অভিহিত করেন। যাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে, তাঁরা হলেন— টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান, ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি খালেক মিয়া এবং ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী দাউদ।
এ ছাড়াও সভায় ফ্যাসিস্ট সরকারের আমলে কারানির্যাতিত ও বিএনপি ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলুর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে দ্রুত নিজ পদে পুনর্বহালের জোরালো দাবি জানানো হয়। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের দমানোর লক্ষ্যেই এই চক্রান্তমূলক মামলাগুলো সাজানো হয়েছে।
অবিলম্বে এসব হয়রানিমূলক মামলা বাতিলের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান বক্তারা। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।
নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।
বিজ্ঞাপন


