নিজ অর্থায়নে বিদ্যালয়ের দুই গেট সংস্কার করলেন কাউন্সিলর প্রার্থী

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরের রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও ভেতরের প্রবেশপথের আরেকটি গেট নিজ অর্থায়নে সংস্কার করে দেন স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মিরাজ মিয়া। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেন মো. মিরাজ মিয়া। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান ফটক ও ভেতরের একটি প্রবেশগেট জরাজীর্ণ অবস্থায় ছিল। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। বিষয়টি জানার পর মো. মিরাজ মিয়া নিজ অর্থায়নে গেট দুটি সংস্কার করে দেন। পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে কাউন্সিলর প্রার্থী. মিরাজ মিয়া বলেন, “একটি বিদ্যালয় শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জায়গা। তাই এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকা উচিত নয়। গেট সংস্কারসহ বিদ্যালয়ের প্রয়োজনীয় উন্নয়নে আমি সব সময় সহযোগিতা করে যাব।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, গেট দুটি সংস্কার হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত এখন আরও নিরাপদ হয়েছে। এ উদ্যোগের ফলে বিদ্যালয়ের সার্বিক পরিবেশও ইতিবাচকভাবে প্রভাবিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় বিদ্যালয়সংলগ্ন এলাকা মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে ঝুঁকিপূর্ণ ছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।
নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।
বিজ্ঞাপন


