প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের অনুদান

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার হাতে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুদানের পে-অর্ডার তুলে দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাই বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম. এম. ফারুক এবং সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক জনতার গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন জেলা প্রশাসকের হাতে পে-অর্ডার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ (আনন্দ টিভি), সহ-সভাপতি তারিকুল ইসলাম (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল আলম চঞ্চল (মাই টিভি), সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ জাহিদ হাসান ভূঁইয়া (দৈনিক বাংলাদেশের কণ্ঠ), সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ ভান্ডারী (দৈনিক ঐশী বাংলা), নির্বাহী সদস্য বোরহানউদ্দিন অরণ্য (দৈনিক একুশের সংবাদ), কাজী সাকিল (এশিয়ান টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার), মো. মনির হোসেন (দৈনিক বাংলাদেশের আলো) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে কাজ করা গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও সংগঠনটি জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামও এই মানবিক উদ্যোগে শামিল হয়েছে।
এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।
নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।
বিজ্ঞাপন


