টঙ্গীতে নৈরাজ্য প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে যেকোনো ধরনের নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহিরুল হুদা বাবু, নাজমুল হাসান নাইম, বিপ্লব সরকার বিপু এবং যুবদল নেতা আব্দুর রহমান বাবুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।
কর্মসূচিতে সিরাজুল ইসলাম সাথী বলেন, ২৪-এর পরাজিত ও পলাতক শক্তি দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।
দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির নির্দেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতে যেমন রাজপথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও সব ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকবে।
এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।
নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।
বিজ্ঞাপন


