সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ কে প্রথম স্থানে দেখতে চাই - রাশেদুল ইসলাম কিরণ

আমরাই হবো প্রথম, আমরা দ্বিতীয় স্থানে থাকতে চাই না। টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ কে প্রথম স্থানে দেখতে চাই। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করলে, তাদের প্রতি সুদৃষ্টি দিয়ে ভালোকরে পাঠদান করলে আমরাও খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে প্রথম স্থান অর্জন করবো। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ যদি তাদের সম্মিলিত চেষ্টায় তাদের প্রতিষ্ঠান প্রথম স্থানে নিয়ে যেতে পারে, তাহলে আমরাও পারবো।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতির সাথে শিক্ষক কর্মচারীদের পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ সকল শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
গভির্নিং বডির সভাপতি রাশেদুল ইসলাম কিরণ বলেন, আমার প্রতিজ্ঞা অনুযায়ী প্রতিটি শিক্ষকদের মাসিক বেতন প্রতি মাসের ১ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে। কিছু জটিলতার কারণে গত মাসে ৩ তারিখে পরিশোধ হলেও আগামী মাস থেকে ১ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে।
তিনি বলেন, শিক্ষদের বেতনের টাকার প্রভিডেন্ট ফান্ডের টাকা দ্রুত সময়ের মধ্যে শিক্ষদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরোও বলেন, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ক্লাসের ১ম, ২য় ও ৩য় স্থানকারী শিক্ষার্থীদের মাসিক বেতন ফ্রি করে দেয়া হবে।
পরিশেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং দাতা সদস্যদের স্মৃতিচারণ করে তিনি প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এর অভিভাবক সদস্য মোঃ সৈয়দ ওমর ফারুক ফয়সাল ও সভাপতিত্ব ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ চৌধুরী আশরাফ হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।
নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি শিক্ষা বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।
বিজ্ঞাপন
