কাউন্সিলর প্রার্থী কাজী মোঃ ফয়েজ (বিএ)'র ঈদ-উল আযহার শুভেচ্ছা

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মোঃ ফয়েজ (বিএ) পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিক।”
তিনি আরও বলেন, “আমি সবসময় ৪৫ নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই এলাকার উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে একটি আধুনিক, সুন্দর এবং সমৃদ্ধিশালী ৪৫ নং ওয়ার্ড গড়বো। যেখানে বাসিন্দারা একটি উন্নত জীবনযাপন করতে পারবেন।
আপনারা আমাকে যে ভালোবাসা এবং ভরসা দিয়েছেন, সেটিকে পাথেয় করে ওয়ার্ডের প্রতিটি মানুষের জন্য কাজ করে যেতে চাই।
কাজী মোঃ ফয়েজ (বিএ) বর্তমানে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
তিনি ঈদ উপলক্ষে দেশবাসীসহ ৪৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন ।
এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।
নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।
বিজ্ঞাপন


