ব্রেকিং:বাংলাদেশে নতুন বাজেট ঘোষণা

কোরবানির শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুবদল নেতা প্রবালের

নিজস্ব প্রতিবেদক২৬ মে, ২০২৬০ মন্তব্য
কোরবানির শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুবদল নেতা প্রবালের

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন প্রবাল।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ উল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”


তিনি আরও বলেন, “সকলের ঈদ হোক আনন্দের। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখেও ঈদের হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই ঈদের আনন্দ হবে পরিপূর্ণ।”


প্রবাল গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদ মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।”


শেষে তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনেন শান্তি ও কল্যাণ।”


ঈদ মোবারক।

i

এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।

নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।

Advertisementবিজ্ঞাপন

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন