ব্রেকিং:বাংলাদেশে নতুন বাজেট ঘোষণা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে: জিসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক২৭ মে, ২০২৬০ মন্তব্য
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে: জিসিসি প্রশাসক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ১২ ঘণ্টার মধ্যে কুরবানীর বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রশাসক শওকত হোসেন সরকার।

বুধবার (২৭ মে) দুপুরে গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ এ ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কুরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই অপসারণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

এছাড়াও তিনি বলেন, “সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের জন্য ৩ দিনের অতিরিক্ত মজুরি, প্রতিদিন দুই বেলা খাবার এবং কুরবানির ৩ কেজি গরুর মাংস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে আমরাও মাঠে নেমে কাজ করবো।”

তিনি আরও জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক যানবাহন, বর্জ্য অপসারণ সরঞ্জাম ও তদারকি টিম প্রস্তুত রাখা হয়েছে। ঈদের দিন থেকেই ওয়ার্ডভিত্তিক টিম কাজ শুরু করবে যাতে নগরবাসী ভোগান্তিতে না পড়ে।

এসময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

i

এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।

নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।

Advertisementবিজ্ঞাপন

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন