ঢাকাSaturday , 4 April 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

রবিউল আলম, (পূবাইল) গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘ এর শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর ৪০নম্বর ওয়ার্ড চামুড্ডা বাজারে আলোকিত সমাজ যুব সংঘের উদ্ভোদন অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪০নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি, গাজীপুর সিটি কর্পোরেশন এর অব: প্রকৌশলী মজিবুর রহমান কাজল, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া, সাবেক পূবাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম, পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি হাজী নূর মোহাম্মদ নূরালী, গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি আবু রাজিব ভূইয়া, চামুড্ডা বাজারের সভাপতি হাবীবুর রহমান হাবিব, চামুড্ডা বাজারের সাধারণ সম্পাদক ও চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘ এর সভাপতি জহিরুল ইসলাম দেওয়ান, চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘ এর সাধারণ সম্পাদক তানভীর হোসাইন সজীব, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা সমাজের অবক্ষয় রোধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁরা বলেন, বর্তমান যুবসমাজকে অতিরিক্ত মোবাইল আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে হবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলা এবং গঠনমূলক সামাজিক কাজে আরও বেশি মনোনিবেশ করার উদাত্ত আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ - জেলা সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে জ্বালানি মজুদ করায় ফিলিং স্টেশন সিলগালা

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

অপপ্রচার, গ্রেফতার ও পাল্টা অভিযোগে উত্তপ্ত গাছা: আইনি লড়াইয়ে বিএনপি নেতা

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

পূবাইলে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ