ঢাকাMonday , 30 March 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের পূবাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিজস্ব জমিতে পূবাইল থানার নতুন ভবনের কাজের শুভ উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।

সোমবার সকালে নগরীর ৪১ নং ওয়ার্ড পূবাইল কলেজ গেইট এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

১৬ কোটি ২৪ লাখ টাকা ব্যায়ে আগামী এক বছরে এ নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছে ঠিকাদার প্রতিষ্ঠানে কর্মকর্তারা।

এর আগে ২০১৮ সালে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যাত্রা শুরুর পর ভাড়া করা জরাজীর্ণ ভবনে চলছিলো নাগরিক সেবা কার্যক্রম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার সাংবাদিকদের জানান, জরাজীর্ণ ভবন ছেড়ে নতুন ভবনে সেবা কার্যক্রম চালু হলে পুলিশ নতুন ভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে। এ সময় তিনি পূবাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত