ঢাকাWednesday , 6 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রকৌশলী আরিফের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি :
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের এক উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আরিফ আহম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাসিন্দা ও বর্তমানে গাজীপুরের পশ্চিম জয়দেবপুর এলাকার অস্থায়ী বাসিন্দা হাজী সুরুজ মিয়া তার ছেলে ইয়াসিনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে মোঃ আরিফ আহমেদ নামের এক প্রকৌশলীকে অর্থ প্রদান করেন। ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’-এ উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে মোট ১৫ লাখ টাকার চুক্তি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, চুক্তির অংশ হিসেবে অগ্রিম ২ লাখ ৫০ হাজার টাকা নগদ গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে চাকরি না দিয়ে অভিযুক্ত ব্যক্তি আরও ১৩ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। পরবর্তীতে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে টাকা ফেরত না দিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। হাজী সুরুজ মিয়া বলেন, বারবার টাকা ফেরত চাইলে নানা অজুহাতে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমনকি হুমকিও দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত পাইনি।

তার ছেলে ইয়াসিন বলেন, চাকরির আশায় আমরা সর্বস্ব হারিয়েছি। এখন টাকা ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে জানা গেছে, অভিযুক্ত প্রকৌশলীকে সম্প্রতি গাজীপুর থেকে রংপুর সিটি কর্পোরেশনে বদলি করা হয়েছে। ভুক্তভোগী পক্ষের কাছে অর্থ লেনদেনসংক্রান্ত কিছু নথিপত্রও রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুহাম্মদ আরিফ আহম্মেদ বলেন, আমি সরাসরি টাকা নিইনি, মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিলাম। বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। তবে কোনো স্ক্রিনশট বা অডিও-ভিডিও দিয়ে যদি আমাকে জড়ানো হয়, সে ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

অপপ্রচার, গ্রেফতার ও পাল্টা অভিযোগে উত্তপ্ত গাছা: আইনি লড়াইয়ে বিএনপি নেতা

চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রকৌশলী আরিফের বিরুদ্ধে

৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর জানাজা

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম