ঢাকাSaturday , 4 April 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত কে আটক করে পুলিশে দিল এলাকাবাসী।

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের সাতানীপাড়া এলাকা থেকে তাদের কে ডাকাতির প্রস্তুতিকালে আটক করে পুলিশে দেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফারুক হোসেন (৩৫), মোঃ শহিদুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মোঃ সুজন বিশ্বাস (৩৩)। তারা সকলেই টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাকু, একটি লোহার এসএস পাইপ এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী খোরশেদ ও রফিকুল ইসলাম জানান,বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টা সাড়ে তিনটার দিকে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২২-৬২১৭)যোগে ৫/৬ জন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়।পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে একত্রিত হয়ে তাদের ধাওয়া করে।

এসময় সন্দেহভাজনরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয়দের ওপর হামলা চালানোর চেষ্টা করে। ধাওয়া খেয়ে ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর খবর দেয়।পরে পূবাইল থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজন,ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও পিকআপ ভ্যান সহ নিজেদের হেফাজতে নেন।

এবিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলা সংবাদ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পূবাইলে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় গাজীপুরবাসী

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের