ঢাকাSunday , 12 April 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও তাকওয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেন টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় তাকওয়া ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে প্রায় দেড় বছর ধরে ইট, বালু ও পাথরের ব্যবসা পরিচালনা করে আসছেন মো. জাকির হোসেনসহ চারজন ব্যবসায়ী। গত তিন মাস ধরে অভিযুক্ত কামাল, তাইজুল ইসলাম, শামীম ও মামুনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন প্রতিষ্ঠানটিতে এসে ব্যবসায়িক কাজে বাধা প্রদান এবং প্রতিটি গাড়ি থেকে ১,৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১১ এপ্রিল (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে একটি বালুবাহী ও একটি পাথরবাহী গাড়ি তাদের প্রতিষ্ঠানে আসে। পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে অফিসে প্রবেশ করে দুটি গাড়ির জন্য ৩,০০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অফিস কক্ষে তালা লাগিয়ে দেয় এবং বালুভর্তি দুই ট্রাকের মালামাল আনলোড করতে বাধা দেয়। এছাড়াও গাড়ির ড্রাইভার ও হেলপারদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে বের করে দেয় এবং রাস্তার গেট বন্ধ করে তালা লাগিয়ে দেয়। হামলাকারীরা তাকওয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেনসহ তার ব্যবসায়ী অংশীদার বিল্লাল হোসেন পিন্টু, মোঃ স্বপন মিয়া ও সিরাজুল ইসলাম আকাশকে মারধর করে আহত করে। পরে তারা টঙ্গী সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এবিষয়ে অভিযুক্ত যুবদল নেতা তাইজুল ইসলাম ও কামালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, তাকওয়া ট্রেডার্সের লোকদের আমরা বলছি মিলে মিশে ব্যবসা করতে। এই বিষয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক জানেন। আমরাও ব্যবসা করবো৷

এবিষয়ে ৫০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন বলেন, বিষয়টি আমি অবগত আছি। দুই পক্ষের সঙ্গে বসে কথা বলে সমাধান করার ব্যবস্থা করবো।

৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন বলেন, এখানে আমি ও আমার কোনো লোক যায়নি এবং এ বিষয়ে আমি কিছু জানি না।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা 

৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর জানাজা

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

গেটের টাকার সংঘর্ষে ভেস্তে গেল বিয়ের আনন্দ, খাবার পাহারায় ৯০ বছরের বকুল বিবি

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় গাজীপুরবাসী

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন