ঢাকাWednesday , 15 April 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

কালিয়াকৈরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজি ও মারধরের মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে বাদীর ওপর আবারও হামলার চেষ্টা চালিয়েছে মামলার আসামিপক্ষ।

সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে ফুলবাড়ীয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের আবুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদী মনিরুল ইসলামের দায়ের করা মামলায় আসামি হিসেবে নাম রয়েছে, হোসেন (২৮), আজাহার সিকদার (৪৫), রিফাত (২৫), আলী আজম (৪০), খোরশেদ শিকদার (২৫), হৃদয় (২৪), তায়েব (২০), আক্কেল আলী সিকদার (৬০) এবং অজ্ঞাত আরও ৫–৭ জন।

ভুক্তভোগী মনিরুল ইসলাম বলেন, পূর্বের চাঁদাবাজি হামলা ও বাড়িঘর ভাঙচুরের মামলাকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে আসামিপক্ষের লোকজন হুমকি দিয়ে আসছে। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে রাখে তারা। রোববার সন্ধ্যায় আবুল মার্কেট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গিয়ে আসামিদের দেওয়া তালা খুলতে চেষ্টা করলে একদল সন্ত্রাসী লোক নিয়ে তাকে ঘিরে ধরে হামলার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এ ঘটনায় নতুন অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বাদী মনিরুল ইসলাম বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরেই তাকে হুমকি দিচ্ছে। গত রাতে পুলিশ দ্রুত না আসলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। এমন অবস্থায় আমার ও পরিবারের লোক জন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধভাবে জ্বালানি মজুদ করায় ফিলিং স্টেশন সিলগালা

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা 

টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ