ঢাকাSunday , 29 March 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে শাহেদা আহমেদ নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাহেদা আহমেদ (৫০) গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত ২৫ মার্চ গ্রামের বাড়িতে ঈদ ছুটি কাটাতে এসে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে দগ্ধ হন অধ্যক্ষ শাহেদা আহমেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে তিনি শ্রীপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। ২৫ মার্চ সকালে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি দগ্ধ হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ওই ঘটনায় একজন দগ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার স্বজনেরা। পরে তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি

অবৈধভাবে জ্বালানি মজুদ করায় ফিলিং স্টেশন সিলগালা

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

টঙ্গীর বউবাজার অঘোষিত মাদক সম্রাট ফারুক অমিত ঝুটি

চাচিকে নিয়ে যুবক উধাও, পূবাইলে তোলপাড়

পূবাইলে অটো চোর চক্রের মূল হোতা সিলেট থেকে আটক

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক