ঢাকাSaturday , 23 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গাজীপুর সিটির ৫৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর টঙ্গী বাজারের এইচএফসি রেস্টুরেন্টে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ ঘোষণা দেয়া হয়। একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে কাউন্সিলর মনোনীত করায় নেতাকর্মীরা জামায়াতের আমির ড. শফিকুর রহমানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানার আমির নজরুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এ বি এম সাইফুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খায়রুল হাসান ব্যবসায়ী আব্দুর রহমানকে ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ঘোষণা করে তার জন্য দোয়া কামনা করেন।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত নগর গঠন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ৫৭ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে। নাগরিক সমস্যার বাস্তবসম্মত সমাধান ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমেই জনগণের হৃদয়ে জায়গা করে নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-টঙ্গী ভরান জামে মসজিদের খতিব মাওলানা কেরামত আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নাজমূল বারী চৌধুরী, জামায়াতের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক আমির ও টঙ্গী পূর্ব থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, ওয়ার্ড সেক্রেটারি মাসুদ আলম ও নায়েবে আমির আ ফ ম আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়ও ওয়ার্ডভিত্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

‘বাংলাদেশের রাজনীতি নিজেই টাকশাল’, বিস্ফোরক মন্তব্য আসিফ আকবরের

বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রাণ গ্রুপে ম্যানেজার নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

গাজীপুরে ১২টি লাশ উদ্ধার জনমনে উদ্বেগ ও আতঙ্ক!

চাচিকে নিয়ে যুবক উধাও, পূবাইলে তোলপাড়