ঢাকাWednesday , 20 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৮ একর জমির ওপর নির্মিত হতে যাচ্ছে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’। এ উপলক্ষে আজ বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ও গাছের চারা রোপন করেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট ও আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তোলা, গবেষণা কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। এখানে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের দুর্যোগবিষয়ক গবেষণার সুযোগ থাকবে। বিভিন্ন ধরনের দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদ্ধতি উদ্ভাবনের উদ্যোগও নেওয়া হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান

গেটের টাকার সংঘর্ষে ভেস্তে গেল বিয়ের আনন্দ, খাবার পাহারায় ৯০ বছরের বকুল বিবি

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু

অপপ্রচার, গ্রেফতার ও পাল্টা অভিযোগে উত্তপ্ত গাছা: আইনি লড়াইয়ে বিএনপি নেতা

গাজীপুরে ১২টি লাশ উদ্ধার জনমনে উদ্বেগ ও আতঙ্ক!

অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণার আলটিমেটাম