ঢাকাWednesday , 20 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

যুদ্ধের শপথ নিয়ে ইরানে গণবিয়ে, সামরিক জিপে এলেন বর-কনে

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই রাজধানী তেহরানে ব্যতিক্রমধর্মী গণবিয়ের আয়োজন করেছে ইরান সরকার। ‘জানফাদা’ নামে এই কর্মসূচিতে অংশ নেওয়া শত শত যুগল দেশ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গের অঙ্গীকার করেছেন। সম্প্রতি গত সোমবার রাতে তেহরানের বিভিন্ন এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইমাম হোসেন স্কয়ারে সবচেয়ে বড় অনুষ্ঠানে শতাধিক বর–কনে অংশ নেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে অংশ নেওয়া নবদম্পতিরা সামরিক জিপে করে মঞ্চে আসেন। অনেক গাড়িতেই ছিল মেশিনগান সংযুক্ত। যুদ্ধ পরিস্থিতির মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানকে সরকারের পক্ষ থেকে জনগণের মনোবল শক্ত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, ‘জানফাদা’ শব্দের অর্থ আত্মোৎসর্গ। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা যুদ্ধ পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মানবঢাল হিসেবেও দাঁড়াতে প্রস্তুত বলে জানানো হয়েছে। সরকারের দাবি, লাখো মানুষ এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। এতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও অংশ নিয়েছেন।
যুদ্ধাবস্থার মধ্যেও জীবনের স্বাভাবিকতা ধরে রাখার বার্তাই দিতে চেয়েছে তেহরান। অনুষ্ঠানে অংশ নেওয়া এক নববধূ বলেন, “দেশ কঠিন সময় পার করছে, তবে তরুণদের জীবন থেমে থাকতে পারে না।” আরেক নববর জানান, “আমরা মানুষের মাঝে আশা ও সাহস ছড়িয়ে দিতে এসেছি।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন হবে আজ

ঢাকা-গাজীপুর বিআরটি না ভেঙে চালুর দাবি বিআইপির

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত কে আটক করে পুলিশে দিল এলাকাবাসী।

চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রকৌশলী আরিফের বিরুদ্ধে

ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ দেশে পৌঁছাবে আগামীকাল মঙ্গলবার

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় গাজীপুরবাসী

পূবাইলে অটো চোর চক্রের মূল হোতা সিলেট থেকে আটক

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার