ঢাকাSunday , 12 April 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর পরিবার।

রোববার (১২ এপ্রিল) বিকেলে টঙ্গীর উত্তর খাঁ পাড়া রোড এলাকার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান বলেন, তার স্বামী জাফর ইকবাল একজন প্রবাসী এবং টঙ্গীর আউচপাড়া এলাকায় তার পিতার নামে ৪.১২৫ শতাংশ জমি রয়েছে। ওই সম্পত্তি নিয়ে বর্তমানে বিজ্ঞ আদালতে একটি মামলা বিচারাধীন আছে।

তিনি অভিযোগ করেন, একই দিন একটি দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ও পিন্টু গং আদালতের ১৪৫ ধারা লঙ্ঘন করে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দখলের চেষ্টা করছেন—যা তিনি জোর দিয়ে অস্বীকার করেন।

ইসরাত জাহান বলেন, তিনি একজন সাধারণ গৃহিণী। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এমনকি তার নিকট আত্মীয়দের একটি অংশ অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে এ ষড়যন্ত্রে জড়িত বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি সন্তানদের নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা 

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

অবৈধভাবে জ্বালানি মজুদ করায় ফিলিং স্টেশন সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় গাজীপুরবাসী

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন