ঢাকাTuesday , 19 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে মসজিদে ভয়াবহ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরে একটি ইসলামিক সেন্টারের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন। পরে হামলায় জড়িত দুই কিশোরের মরদেহও উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বয়স ১৭ ও ১৯ বছর। ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলার পর তারা নিজেদের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছে।
ঘটনাস্থলটি স্যান ডিয়েগোর একটি বড় ইসলামিক সেন্টার, যেখানে ইসলামি শিক্ষা কার্যক্রমও পরিচালিত হয়। হামলার সময় সেখানে নিয়মিত ক্লাস ও অন্যান্য কার্যক্রম চলছিল। তবে সৌভাগ্যক্রমে কোনো শিশু হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
স্যান ডিয়েগো পুলিশের শীর্ষ কর্মকর্তা স্কট ওয়াল জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মুসলিমবিদ্বেষ বা ঘৃণাজনিত উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার তদন্তে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইও যুক্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলার পেছনের উদ্দেশ্য ও হামলাকারীদের যোগাযোগ খতিয়ে দেখছে। নিহত তিনজনই ইসলামিক সেন্টারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
ঈদুল আজহার আগে এমন ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মসজিদের ইমাম তাহা হাসান বলেন, উপাসনালয়কে লক্ষ্য করে হামলা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা। তিনি জানান, তাদের সম্প্রদায় এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্র : রয়টার্স

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‌‘সরকারি’

গাজীপুরে ১২টি লাশ উদ্ধার জনমনে উদ্বেগ ও আতঙ্ক!

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

ডুয়েটে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশসহ আহত ১০

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম