ঢাকাTuesday , 19 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু

পূবাইল প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবি দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার মহানগরীর পূবাইল মাঝুখান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনীল রবি দাস রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় লাইন দিয়ে ট্রেন আসতে দেখে তিনি প্রথমে পাশে নেমে যান। তবে ট্রেনটি কাছাকাছি পৌঁছানো মাত্রই তার হাতে থাকা একটি চিরকুট ফেলে দিয়ে আচমকা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই চিরকুটে লেখা ছিল ‘মিস ইউ অল, ক্ষমা করে দিও মা’। নিহত সুনীল রবি দাস ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি ঢাকার হাজারীবাগে বলে সাথে থাকা পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবগত করা হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীর বউবাজার অঘোষিত মাদক সম্রাট ফারুক অমিত ঝুটি

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু

অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি

পূবাইলে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

‘বাংলাদেশের রাজনীতি নিজেই টাকশাল’, বিস্ফোরক মন্তব্য আসিফ আকবরের

অপপ্রচার, গ্রেফতার ও পাল্টা অভিযোগে উত্তপ্ত গাছা: আইনি লড়াইয়ে বিএনপি নেতা