ঢাকাTuesday , 19 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

ঈদের আগেই বাড়ছে জাল টাকার আতঙ্ক, করণীয় কী?

এশিয়ান টাইমস ডেস্ক :: ঈদ মানেই আনন্দ, কেনাকাটা আর নতুন টাকার আমেজ। তবে এই আনন্দের সময়েই বাড়তে শুরু করে জাল নোটের আতঙ্ক। নতুন নকশার টাকার সঙ্গে সাধারণ মানুষের পরিচিতি কম থাকায় সেই সুযোগ নিচ্ছে জাল নোট চক্র। অনেক ক্ষেত্রেই নতুন ডিজাইনের জাল নোটকে আসল টাকা বলে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইনে জাল নোট বিক্রি করছে অসাধু চক্র। মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকায় এক লাখ টাকার জাল নোট দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। ১০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যমানের নোট জাল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, উন্নত প্রযুক্তি ব্যবহার করে জাল টাকা তৈরি করছে চক্রগুলো।
ল্যাপটপ, উচ্চক্ষমতার প্রিন্টার, বিশেষ কালি, নিরাপত্তা সুতা ও গ্রাফিকস প্রযুক্তির মাধ্যমে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যও নকল করা হচ্ছে। এ কাজে প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন লোকজনও জড়িত রয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ঈদ বা বড় উৎসবের সময় জাল নোট চক্র সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। গ্রেপ্তারের পর অনেকেই জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ে।
ব্যবসায়ীরা বলছেন, রাজধানীসহ বিভিন্ন শহরের মার্কেট, শপিংমল ও ইফতার বাজারে ৫০০ ও ১০০০ টাকার জাল নোটের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
ব্যস্ত সময়ে তড়িঘড়ি লেনদেনের কারণে অনেক সময় জাল নোট শনাক্ত করা সম্ভব হয় না। পরে হিসাব মেলাতে গিয়ে ক্ষতির বিষয়টি ধরা পড়ে।
অপরাধ বিশ্লেষকদের মতে, উৎসবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় থাকে জাল নোট চক্র। তারা সাধারণত প্রান্তিক ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের টার্গেট করে বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়। অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন ও হোম ডেলিভারির প্রলোভনও দেখানো হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব অনলাইন বিজ্ঞাপনের বড় অংশই প্রতারণামূলক।
জাল নোট চিনবেন যেভাবে
নিরাপত্তা সুতা
১০০, ২০০ ও ৫০০ টাকার নোটে বাঁ পাশ দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত ৪ মিলিমিটার এবং ১০০০ টাকার নোটে ৫ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা থাকে। এই সুতায় বিশেষ নকশা ও টাকার মান লেখা থাকে। নোট নাড়ালে রঙের পরিবর্তন ও চকচকে ভাব দেখা যায়, যা নকল নোটে সাধারণত থাকে না।
লুকানো লেখা
১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতির নিচে বিশেষ নকশার আড়ালে টাকার মান লেখা থাকে। নোট একটু কাত করলে তা দেখা যায়। ২০০ টাকার নোটে সেখানে ইংরেজিতে “TWO HUNDRED TAKA” লেখা থাকে।
সূক্ষ্ম অক্ষর
আসল নোটে খুব ছোট অক্ষরে “BANGLADESH BANK” ও টাকার মান লেখা থাকে। উন্নতমানের মোবাইল ক্যামেরা বা আতশী কাচে জুম করলে তা পরিষ্কার দেখা যায়। জাল নোটে এই অক্ষরগুলো ঝাপসা বা ভাঙা দেখা যায়।
আসল নোট কিছুটা খসখসে অনুভূত হয়। অন্যদিকে জাল নোট তুলনামূলক মসৃণ হয়ে থাকে। হাতে নিলেই অনেক সময় পার্থক্য বোঝা যায়।
রঙ পরিবর্তন
১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের কোনায় থাকা সংখ্যাগুলোর রঙ নোট নাড়ালে পরিবর্তিত হয়। যেমন সোনালি থেকে সবুজ বা ম্যাজেন্টা থেকে সবুজে রূপ নেয়। ২০০ টাকার নোটে বিশেষ চৌম্বকীয় কালি ব্যবহার করা হয়েছে। নোট কাত করলে উজ্জ্বল আলোর রেখা ও ঝলমলে ভাব দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন নকশার নোট ব্যবহারের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে। নোটের নিরাপত্তা সুতা, রঙ পরিবর্তন, জলছাপ ও কাগজের গুণগত মান যাচাই করে টাকা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।
সচেতন থাকুন, টাকা নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। একটু সতর্কতাই আপনাকে জাল নোটের প্রতারণা থেকে রক্ষা করতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, দেখবেন যেভাবে

পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা 

পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

‘দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে’ হুঁশিয়ারি পাকিস্তানের

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত কে আটক করে পুলিশে দিল এলাকাবাসী।