ঢাকাMonday , 18 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ব্লকেড কর্মসূচি চলছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালের ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগ এবং সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের সবার বিচার করতে হবে। সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে ব্লকেট কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেড কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুগলের নতুন এআই ফিচার ‘জেমিনি ইন্টেলিজেন্স’, মিলবে যেসব সুবিধা

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে রূপ দেওয়ার লক্ষ্য: বস্ত্র ও পাটমন্ত্রী

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম