ঢাকাMonday , 18 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালেদেশীয় অস্ত্রসহ ৪জন আটক

পূবাইল প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল ঢাকা-গাজীপুর বাইপাস মহাসড়কের মেঘডুবি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে মেঘডুবি মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-মো. শুভ (২২), মো. আকাশ (২৩), মো. রাকিব (২০) ও মো. নয়ন (১৯)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের আরও ৫-৬ জন সদস্য পালিয়ে যায়।
জানা যায়, পূবাইল থানার এসআই মো. আনোয়ার হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল নিয়মিত ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। তাৎক্ষণিকভাবে মেঘডুবি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু এবং দুটি প্লাস্টিকের বাটযুক্ত ধারালো চাকু রয়েছে।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, অপরাধ দমনে পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালেদেশীয় অস্ত্রসহ ৪জন আটক

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

টঙ্গীর বউবাজার অঘোষিত মাদক সম্রাট ফারুক অমিত ঝুটি

৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর জানাজা

জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

অপপ্রচার, গ্রেফতার ও পাল্টা অভিযোগে উত্তপ্ত গাছা: আইনি লড়াইয়ে বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

চার খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার