আবু সালেহ মুসা: ঘোষণা হলো প্রতীতি বিতর্ক সংঘ এর ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি। কমিটিতে ফাহিম আল মামুন কে সভাপতি ও জাকিয়া তাসনিয়া যুথিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। গাজীপুর জেলা ও উত্তরা থানা নিয়ে দীর্ঘ ৬ বছর ধরে বিতর্ক শিল্পকে প্রসারে কাজ করে যাচ্ছে প্রতীতি বিতর্ক সংঘ। সংগঠনটির শুরু থেকেই গুণ ও মানের দিকে লক্ষ্য রেখে মোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতর্ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সংগঠনটি। প্রতিবছরের ন্যায় ২০২৬ সালে এসেও নবীণ কান্ডারীদের যায়গা করে দিলো সংগঠনটি। এবারের কমিটিতে সভাপতি পদে স্থান পেয়েছেন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে যাওয়া ফাহিম আল মামুন। সাথে সাধারণ সম্পাদক হিসেবে আছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষার্থী জাকিয়া তাসনিয়া যুথি।
এছাড়াও অন্যান্য পদে রয়েছেন যারা- সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজিদ আহমেদ আয়ান, প্রচার সম্পাদক নুসরাত খান, অর্থ সম্পাদক সুলাইমান ইসলাম সানী, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ক্লাব সেক্রেটারি হিসেবে আছেন রাকিব হাসান। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রতিষ্ঠাতা আবু সালেহ মুসা, যিনি এন আর বি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। আছেন এডভোকেট মীর পারভেজ, যিনি গাজীপুর জেলা জজ কোর্টে আছেন। আছেন আসিফ আহমেদ ভুইয়া, যিনি লন্ডন প্রবাসী। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন মো: জহিরুল ইসলাম। কমিটি ঘোষণা করেন এডভোকেট মীর পারভেজ। সভাপতি ফাহিম আল মামুন জানান, বিগত কয়েক বছরের কমিটির চেয়ে একটা ভালো কমিটি পেয়েছি আমি। আশা করি সবাই মিলে সর্বোচ্চ টা দিলে প্রতীতি খুব শীঘ্রই বিতর্ক জগতে এক মাইলফলক সৃষ্টি করবে।
















