ঢাকাMonday , 30 March 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আন্তর্জাতিক
  5. উপজেলা সংবাদ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ধর্ম ও জীবন
  12. নারী ও শিশু
  13. পরিবেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় গাজীপুরবাসী

গাজীপুর-৫ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির পরীক্ষিত নেতা একে এম ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে জোরালো দাবি উঠেছে গাজীপুরে।

দীর্ঘ প্রায় ৪৯ বছরের রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মিলন। ১৯৮৫-৮৬ সালে তিনি ছিলেন তুখোড় ছাত্রনেতা। রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে ধীরে ধীরে তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। দলীয় দুঃসময়ে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত। দলের দুঃসময়ে জেল-জুলুম নির্যাতনের শিকার একসময়ের ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের অবদান ছোট করে দেখা উচিত নয় বলেও মন্তব্য করছেন সচেতন নাগরিকেরা।

গাজীপুর-৫ আসনের সাধারণ ভোটাররা বলছেন, তিনবারের নির্বাচিত এমপি হিসেবে মিলন ভাই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন কিন্তু এখনো তাকে পূর্ণ মন্ত্রী করা হয়নি, যা আমাদের কাছে বঞ্চনার মতো মনে হয়।

একজন সচেতন নাগরিক বলেন, আওয়ামী লীগ আমলে গাজীপুর থেকে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিল কিন্তু বিএনপির আমলে এমন একজন যোগ্য, অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাকে মন্ত্রিসভায় না রাখা দুঃখজনক।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, দল ও জনগণের প্রতি দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে মিলনকে পূর্ণ মন্ত্রী করা উচিত। তারা বলেন, “দলীয় দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন করেছেন মিলন ভাই। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে গাজীপুরবাসী সম্মানিত বোধ করবে।”

গাজীপুরের সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং মিলনকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সুযোগ করে দেবেন।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, দীর্ঘ অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার কারণে একে এম ফজলুল হক মিলন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এদিকে, গাজীপুরবাসীর প্রত্যাশা—দলের এই পরীক্ষিত ও জননন্দিত নেতাকে দ্রুত পূর্ণ মন্ত্রী করা হলে তা শুধু ব্যক্তি মিলনের স্বীকৃতি হবে না, বরং পুরো গাজীপুর জেলার জন্যই হবে একটি বড় মর্যাদার বিষয়।

সর্বশেষ - জেলা সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অপপ্রচার, গ্রেফতার ও পাল্টা অভিযোগে উত্তপ্ত গাছা: আইনি লড়াইয়ে বিএনপি নেতা

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর জানাজা

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম