ঢাকাWednesday , 20 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

‘বাংলাদেশের রাজনীতি নিজেই টাকশাল’, বিস্ফোরক মন্তব্য আসিফ আকবরের

বিনোদন ডেস্ক: দেশের রাজনৈতিক সংস্কৃতি, দলীয় সুবিধাভোগী চক্র এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন নিয়ে ফের সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি রাজনীতির বিভিন্ন দিক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
স্ট্যাটাসে আসিফ লেখেন, যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তাদের অনেকেই আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুমের মধ্য দিয়ে এসেছেন। তবে ক্ষমতায় যাওয়ার পর অনেকের জীবনযাত্রা ও আর্থিক অবস্থার পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, ‘বাংলাদেশের রাজনীতি নিজেই টাকশাল, এখানে প্রশ্ন চলবে না।’
আসিফের দাবি, ক্ষমতায় যাওয়ার পর অনেক রাজনীতিকের পরিবার- পরিজন ও ঘনিষ্ঠজনরা বিভিন্ন সুবিধাভোগী চক্রে যুক্ত হয়ে পড়েন। এতে দলীয় ত্যাগী কর্মীরা বঞ্চিত হন। তিনি লেখেন, ‘সারাজীবন দলের জন্য খাটা কলুর বলদগুলো শক খাবে প্রথমে, তারপর গোলামীর রক্তে উদ্বুদ্ধ হয়ে আবারও মিছিলে থাকবে।’ স্ট্যাটাসে খালেদা জিয়ার একটি মন্তব্যও তুলে ধরেন এই শিল্পী। তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির অনেক শীর্ষ নেতাকে রাজপথে দেখা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন খালেদা জিয়া।
একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ। তার ভাষ্য, ‘সচিবালয় থেকে শুরু করে চতুর্দিকে এখন শুধু বিএনপি আর বিএনপি। মুহূর্তেই পাল্টে গেছে পরিস্থিতি। তাদের ভিড়ে হারিয়ে গেছে দলের জন্য সর্বস্ব ত্যাগ করা কর্মীরা।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ত্যাগী নেতাকর্মীদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই গায়ক। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে ‘সুটেড-বুটেড বুর্জোয়া’ শ্রেণির প্রভাব বাড়ছে, যারা সংকটের সময় টিকে থাকতে পারবেন না। স্ট্যাটাসের শেষদিকে আসিফ লেখেন, ‘বারংবার ফ্যাসিস্টের খপ্পরে রয়ে যাবে অভিভাবকপ্রিয় কলুর বলদগুলো। ভালোবাসা অবিরাম।’

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ব্লকেড কর্মসূচি চলছে

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

গুগলের নতুন এআই ফিচার ‘জেমিনি ইন্টেলিজেন্স’, মিলবে যেসব সুবিধা

ঢাকা-গাজীপুর বিআরটি না ভেঙে চালুর দাবি বিআইপির

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় গাজীপুরবাসী

গাজীপুরে ১২টি লাশ উদ্ধার জনমনে উদ্বেগ ও আতঙ্ক!

পূবাইলে অটো চোর চক্রের মূল হোতা সিলেট থেকে আটক

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু