ঢাকাTuesday , 31 March 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গাজীপুরে ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল সোমবার (৩০ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে প্রতিটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়।

জানা যায়, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মেসার্স বি এন বি ব্রিকস এবং মেসার্স ত্রিপল এম নামক দুইটি ইটভাটাকে বায়ূদূষণসহ বিভিন্ন পরিবেশগত অপরাধে দোষী সাব্যস্ত করে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আরেফিন বাদল এবং পরিদর্শক মোঃ রকিবুল হাসান। এছাড়া বাংলাদেশ পুলিশের একটি দল অভিযানে অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ূদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

গেটের টাকার সংঘর্ষে ভেস্তে গেল বিয়ের আনন্দ, খাবার পাহারায় ৯০ বছরের বকুল বিবি

অবৈধভাবে জ্বালানি মজুদ করায় ফিলিং স্টেশন সিলগালা

পূবাইলে অটো চোর চক্রের মূল হোতা সিলেট থেকে আটক

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় গাজীপুরবাসী

ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর জানাজা

টঙ্গীর বউবাজার অঘোষিত মাদক সম্রাট ফারুক অমিত ঝুটি