ঢাকাThursday , 21 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই গাজীপুরের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সাবরীনা মোহনা, সিভিল সার্জন অফিস, গাজীপুর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুরের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান এস. এম. তালাত মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে বিএসটিআই’র কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্যে এস. এম. তালাত মাহমুদ বিএসটিআই’র বিভিন্ন কার্যক্রম ও এর গ্রহণযোগ্যতা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বিএসটিআই আরও এগিয়ে যাবে। বিশ্ব মেট্রোলজি দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডুয়েট, গাজীপুরের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক রেদুয়ানুল ইসলাম মৃদুল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া মহাকাশ গবেষণা থেকে শুরু করে চিকিৎসাবিজ্ঞানসহ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সঠিক পরিমাপ অর্থনৈতিক স্বাবলম্বিতা ও নীতি নির্ধারণে গ্রহণযোগ্যতা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। একইসঙ্গে বিএসটিআই’র মনিটরিং কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

গুগলের নতুন এআই ফিচার ‘জেমিনি ইন্টেলিজেন্স’, মিলবে যেসব সুবিধা

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণার আলটিমেটাম

শিল্পী কনক চাঁপার প্রশ্ন অপরাধ স্বীকারের পরও শাস্তি দিতে দেরি হবে কেন?

৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর জানাজা

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, দেখবেন যেভাবে

প্রাণ গ্রুপে ম্যানেজার নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার