ঢাকাThursday , 21 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

ঈদুল আজহা আইনশৃঙ্খলা রক্ষাসহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১০ দিন মাঠে থাকবে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শপিংমল, গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দেওয়ার লক্ষ্যে ঈদের ৭ দিন আগে থেকে ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

ডুয়েটে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশসহ আহত ১০

ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

ঈদুল আজহা আইনশৃঙ্খলা রক্ষাসহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১০ দিন মাঠে থাকবে বিজিবি

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার

গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন হবে আজ

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

শিল্পী কনক চাঁপার প্রশ্ন অপরাধ স্বীকারের পরও শাস্তি দিতে দেরি হবে কেন?