ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

টঙ্গীতে দুই বস্তিতে পুলিশি অভিযান ১৪জন আটক


টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গীতে দুই বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এসময় বিভিন্ন ধরনের মাদক ও মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক মাদক কারবারি ও মাদকসেবীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক বিশেষ অভিযানে কৌশলগতভাবে কয়েকদিন বিরতি দিয়ে হঠাৎ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে এরশাদনগর বস্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।
এরপর হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়। এসময় উভয় বস্তি থেকে মাদক ও মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অরদিকে পুলিশের অভিযানের খবর ওই এলাকায় ছড়িয়ে পড়লে মাদক কারবারি ও মাদকসেবীরা কৌশলে পালিয়ে যায়। এর ফলে পুলিশ ১৪ জনকে আটক করলেও বড় ধরনের কোনো মাদক কারবারিকে আটক করতে পারেনি।
এ বিষয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, দুই বস্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ব্লকেড কর্মসূচি চলছে

গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন হবে আজ

পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় যাওয়ার কথা বলে গাজীপুরের কামরুল ইসলাম নিখোঁজ

ডুয়েটে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশসহ আহত ১০

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি

টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালেদেশীয় অস্ত্রসহ ৪জন আটক