ঢাকাSaturday , 23 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

নাগরী ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা: চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব খন্দকার সুলতান আহমেদ

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার সুলতান আহমেদ এলাকাবাসীর ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নাগরী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়ায় মহল্লায় ইতিমধ্যে শুভেচ্ছা পোস্টার লাগিয়েছেন।

“সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠন, নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক ও উন্নত রাস্তা নির্মাণ এবং হিন্দু-মুসলিম সম্প্রীতির বন্ধনে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার আহ্বান জানান,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতিতে আসা প্রবীণ এই রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক।

নাগরী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মালম্বীদের মধ্যে অত্যন্ত পরিচিত মুখ খন্দকার সুলতানা আহমেদ।তিনি তার সুদীর্ঘ রাজনীতির জীবনে জেল জুলুম সহ্য করে বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। শুধু বিএনপি নয় বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকদের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। যা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভোটারদের ধারণা।

তিনি নাগরী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে এলাকাবাসী সুলতান আহমেদের পাশে থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাণ গ্রুপে ম্যানেজার নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, দেখবেন যেভাবে

ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ দেশে পৌঁছাবে আগামীকাল মঙ্গলবার

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ব্লকেড কর্মসূচি চলছে

টঙ্গীতে দুই বস্তিতে পুলিশি অভিযান ১৪জন আটক

যুদ্ধের শপথ নিয়ে ইরানে গণবিয়ে, সামরিক জিপে এলেন বর-কনে

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

গেটের টাকার সংঘর্ষে ভেস্তে গেল বিয়ের আনন্দ, খাবার পাহারায় ৯০ বছরের বকুল বিবি