ঢাকাWednesday , 20 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন হবে আজ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর গাছা এলাকায় স্থাপন করা হচ্ছে দেশের একমাত্র জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বুধবার (২০ মে) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আওলাদ হোসেন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশিক্ষিত জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরনের দুর্যোগের ওপর গবেষণা ও সমীক্ষা পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত জনবল তৈরির জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে কাজ করা এবং ইনস্টিটিউটের গবেষণালব্ধ ফলাফলসমূহ প্রকাশ ও প্রচার করার লক্ষ্যে এ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। বাংলাদেশে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর গবেষণা এবং দুর্যোগ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারী, সেচ্ছাসেবক, আগ্রহী জনসাধারণের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধির জন্য কোনো ইনস্টিটিউট নেই।
গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ মৌজায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রেকর্ডকৃত ৮ দশমিক ২০ একর ভূমিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ স্থাপনের জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়। মাস্টার প্ল্যানের মধ্যে থেকে প্রথম পর্যায়ে প্রস্তাবিত প্রকল্পে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার লক্ষ্যে ইনস্টিটিউটের ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি প্রশাসনিক কাম অ্যাকাডেমিক ভবন, আবাসিক প্রশিক্ষণের জন্য একটি ৬তলা বিশিষ্ট হোস্টেল বিল্ডিং নির্মাণ করা হবে।
প্রস্তাবিত এ প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৩ সাল থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সম্পূর্ণ জিওবি অনুদানে মোট ৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদিত হয় ২০২৩ সালের ৩০ মার্চ। পরে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বর্ধিত করা হয়। ২০২৪ সালের ৩০জুন স্থাপত্য অধিদপ্তর কর্তৃক ভবনের স্থাপত্য নকশা ভেটিং সম্পন্ন হয়েছে। গাজীপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মী অসাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আগমনের ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকায়-টাঙ্গাইল মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন ও সু সজ্জিত করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ

টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

চাচিকে নিয়ে যুবক উধাও, পূবাইলে তোলপাড়

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

টঙ্গীতে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত কে আটক করে পুলিশে দিল এলাকাবাসী।

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, দেখবেন যেভাবে

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ