ঢাকাMonday , 18 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে দিনব্যাপী সুবিধাবঞ্চিত চারটি স্কুলের ২৭২ জন শিক্ষার্থী ও শিক্ষককে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে চশমা এবং ২০ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
রোববার আইএইচএফ স্কুল প্রাঙ্গণে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) এই চক্ষুশিবিরের আয়োজন করে। রোটারি ক্লাবের অর্থায়নে এবং আল হাকিম চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়। আইএইচএফ স্কুল, হলি সান মডেল স্কুল ও অথেন্টিক স্কুলসহ মোট চারটি স্কুলের শিক্ষার্থীরা এই সেবা পায়। পাশাপাশি চক্ষু বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ২৭২টি ফ্লায়ার ও পোস্টার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, আর্থিক কারণে যারা চোখের চিকিৎসা নিতে পারেন না, তাদের সেবা প্রদান এবং চোখের যত্নে সচেতনতা বৃদ্ধিই ছিল এই চক্ষুশিবিরের মূল লক্ষ্য।
আইএইচএফ স্কুলের প্রধান শিক্ষক নাইম হাসান বলেন, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সব শিক্ষার্থীর চক্ষু পরীক্ষার পাশাপাশি চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষক সবাই খুবই খুশি।
উল্লেখ্য, মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট ৫১৭টি চক্ষুশিবির পরিচালনা করেছে। এতে দুই লাখ ৩১ হাজার ৭৭৪ জনকে বিনামূল্যে চক্ষুসেবা এবং ২৩ হাজার ৪১ জনের চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ

‘দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে’ হুঁশিয়ারি পাকিস্তানের

টঙ্গীতে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান

ঢাকায় যাওয়ার কথা বলে গাজীপুরের কামরুল ইসলাম নিখোঁজ

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণার আলটিমেটাম

গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন হবে আজ

ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে ভারী বৃষ্টি, অলিগলিতে জলাবদ্ধতা

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল