ঢাকাTuesday , 19 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলের নতুন এআই ফিচার ‘জেমিনি ইন্টেলিজেন্স’, মিলবে যেসব সুবিধা

আইটি ডেস্ক: গুগল তাদের নতুন শক্তিশালী এআই সিস্টেম ‘জেমিনি ইন্টেলিজেন্স’ উন্মোচন করেছে, যা অ্যাপের ভেতরে জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম। তবে এই ফিচারটি চালুর শুরুতেই বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে পাওয়া যাবে না। প্রাথমিকভাবে শুধু নির্দিষ্ট কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই এই প্রযুক্তি ব্যবহার করা যাবে, যেগুলো উচ্চমানের স্পেসিফিকেশন সমৃদ্ধ। গুগল জানিয়েছে, এটি শুধু একটি রিব্র্যান্ড নয়, বরং একটি বড় ধরনের এআই আপগ্রেড। এই সিস্টেম ব্যবহারকারীর হয়ে একাধিক ধাপের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে। এটি ব্যাকগ্রাউন্ডে তথ্য সংগ্রহ, ডেটা প্রক্রিয়াকরণ এবং অ্যাপ ও ওয়েবসাইটের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কাজ শেষ করতে সক্ষম হবে।
এছাড়া জিবোর্ডে থাকা ‘র‍্যাম্বলার’ নামের একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায়, এমনকি মিশ্র ভাষা ও অনানুষ্ঠানিক কথাবার্তায়ও সহজে টাইপ বা কথা বলতে পারবেন।
তবে এই উন্নত ফিচারটি সব অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হবে না। রিপোর্ট অনুযায়ী, এটি প্রথমে আসন্ন প্রিমিয়াম স্মার্টফোন যেমন স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮, জেড ফ্লিপ ৮ এবং গ্যালাক্সি এস ২৬ সিরিজ ও পিক্সেল ১০ সিরিজে পাওয়া যাবে।
গুগলের অ্যান্ড্রয়েড ডট কমে দেওয়া তথ্য অনুযায়ী, জেমিনি ইন্টেলিজেন্স একটি প্রিমিয়াম ফিচার, যার জন্য নির্দিষ্ট হার্ডওয়্যার শর্ত পূরণ করতে হবে। ডিভাইসে অন্তত ১২ জিবি র‍্যাম থাকতে হবে এবং এআই প্রসেসিংয়ের জন্য এআইকোর সাপোর্ট বাধ্যতামূলক। পাশাপাশি এতে জেমিনি ন্যানো ভি ৩ বা তার উচ্চ সংস্করণ থাকতে হবে, যা বর্তমানে সীমিত সংখ্যক ডিভাইসেই পাওয়া যাচ্ছে।
হার্ডওয়্যারের পাশাপাশি গুগল কিছু পারফরম্যান্স ও সার্টিফিকেশন শর্তও নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে—শক্তিশালী ফ্ল্যাগশিপ চিপসেট, অ্যান্ড্রয়েড কোয়ালিটি টেস্ট উত্তীর্ণ হওয়া, কম ক্র্যাশ রেট, দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট সাপোর্ট (কমপক্ষে ৫টি বড় ওএস আপডেট ও ৬ বছরের সিকিউরিটি আপডেট)। এছাড়া মিডিয়া পারফরম্যান্সে স্পেশাল অডিও, লো-লাইট ক্যামেরা, এইচডিআর সাপোর্ট এবং গেমিং পারফরম্যান্স উন্নয়নসহ বিভিন্ন শর্তও পূরণ করতে হবে। সব মিলিয়ে বলা হচ্ছে, জেমিনি ইন্টেলিজেন্স মূলত সীমিত কিছু প্রিমিয়াম ডিভাইসের জন্যই থাকবে, ফলে এটি একটি ‘এক্সক্লুসিভ ক্লাব’-এর মতো ফিচারে পরিণত হতে পারে। সূত্র- সামা টিভি

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

যুদ্ধের শপথ নিয়ে ইরানে গণবিয়ে, সামরিক জিপে এলেন বর-কনে

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

রাজধানীতে ভারী বৃষ্টি, অলিগলিতে জলাবদ্ধতা

টঙ্গীর বউবাজার অঘোষিত মাদক সম্রাট ফারুক অমিত ঝুটি

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে রূপ দেওয়ার লক্ষ্য: বস্ত্র ও পাটমন্ত্রী

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণার আলটিমেটাম

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার