ঢাকাMonday , 18 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

ঢাকায় যাওয়ার কথা বলে গাজীপুরের কামরুল ইসলাম নিখোঁজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের গাছা থানাধীন জাঝর গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (১৪ মে) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরদিন শুক্রবার (১৫ মে) তার বড় ভাই মো. আবু সাঈদ মিয়া গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর- ৮৫৪। নিখোঁজ কামরুল ইসলাম ওই এলাকার মৃত মো. আব্দুছ ছামাদ মিয়ার পঞ্চম পুত্র।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে কামরুল ইসলাম ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে পরে জানা যায়, তিনি সারাদিন গাজীপুরের মধ্যেই অবস্থান করছিলেন এবং এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন।
নিখোঁজ ব্যক্তির ভাই আবু সালেহ জানান, সর্বশেষ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কামরুল ইসলামের সঙ্গে তার মেয়ে রোজা মনির কথা হয়। তখন তিনি রাতে বাসায় ফেরার আশ্বাস দেন; কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চেয়ে প্রচার চালানো হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি কামরুল ইসলামের সন্ধান পেলে ০১৭১০৫৩০৭৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

গাজীপুরে ১২টি লাশ উদ্ধার জনমনে উদ্বেগ ও আতঙ্ক!

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‌‘সরকারি’

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণার আলটিমেটাম

যুক্তরাষ্ট্রে মসজিদে ভয়াবহ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন