ঢাকাThursday , 21 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

শিল্পী কনক চাঁপার প্রশ্ন অপরাধ স্বীকারের পরও শাস্তি দিতে দেরি হবে কেন?

বিনোদন ডেস্ক :: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তাার হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে যখন ক্ষোভ ও শোকের আবহ, তখন এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বিচারপ্রক্রিয়া, সমাজের নৈতিক অবক্ষয় এবং শিশু নির্যাতনের ভয়াবহতা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন।
নিজের পোস্টে কনক চাঁপা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করার পরও কেন বিচারে দীর্ঘসূত্রতা থাকবে- এ প্রশ্ন এখন সাধারণ মানুষেরও। তিনি আইনজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, ভয়ংকর অপরাধীদের পক্ষে দাঁড়ানোর সময় মানবিক ও নৈতিক বিবেচনা কতটা কাজ করে, সেটিও ভাবার বিষয়।
শিল্পী আরও অভিযোগ করেন, সমাজে শিশু নির্যাতন ও পেডোফিলিয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। শিশুদের ওপর পাশবিক নির্যাতনের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এমন নির্মমতা কীভাবে মানুষের ভেতরে তৈরি হচ্ছে, তা নিয়ে সমাজ ও রাষ্ট্রকে গভীরভাবে ভাবতে হবে। রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্তের পরিবারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি জানতে চান, এত ভয়াবহ ঘটনা ঘটার সময় আশপাশের মানুষ কীভাবে নীরব ছিল। তার ভাষায়, এসব ঘটনা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং সমাজের ভয়াবহ মানসিক অবক্ষয়ের প্রতিচ্ছবি।
পোস্টের শেষাংশে বিচারহীনতার সংস্কৃতির কঠোর সমালোচনা করে কনক চাঁপা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, অপরাধীদের প্রকাশ্যে বিচার হলে অন্তত ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার আগে ভয় পাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে’ হুঁশিয়ারি পাকিস্তানের

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান

পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরন

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ দেশে পৌঁছাবে আগামীকাল মঙ্গলবার

৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর জানাজা

ঈদের আগেই বাড়ছে জাল টাকার আতঙ্ক, করণীয় কী?