ঢাকাTuesday , 19 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

টঙ্গীতে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান

গাজীপুর প্রতিনিধি : পরিকল্পনাবহির্ভূত নগরায়ণ রোধে গাজীপুরে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। সোমবার (১৮ মে) মহানগরীর টঙ্গীর দত্তপাড়া এলাকায় পরিচালিত অভিযানে অনুমোদনহীন ও ভুয়া নকশায় নির্মিত কয়েকটি ভবন চিহ্নিত করা হয়। গাউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহমুদুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন অথরাইজ অফিসার জান্নাতুল নাইমা, পরিদর্শক মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে ভুয়া প্ল্যান ব্যবহার করে ভবন নির্মাণের দায়ে দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে এক ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাৎক্ষণিকভাবে দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় গাউক কর্তৃপক্ষ। এ সময় সংশ্লিষ্ট ভবনমালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। গাউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহমুদুল হক বলেন, নগর উন্নয়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

গাজীপুর দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন হবে আজ

ঢাকায় যাওয়ার কথা বলে গাজীপুরের কামরুল ইসলাম নিখোঁজ

যুক্তরাষ্ট্রে মসজিদে ভয়াবহ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

কালিয়াকৈরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা

ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

টঙ্গীর বউবাজার অঘোষিত মাদক সম্রাট ফারুক অমিত ঝুটি