ঢাকাSaturday , 23 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

তৃণমূল থেকেই ফুটবলের ভবিষ্যৎ তৈরি হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে দেশের ফুটবলের মান আরো উন্নত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, তৃণমূল থেকেই ফুটবলের ভবিষ্যৎ তৈরি হবে। শিশুরা সুযোগ ও সঠিক পরিচর্যা পেলে তারাই একদিন দেশের প্রতিনিধিত্ব করবে। আজ শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নাসের শাহরিয়ার জাহেদীর মতো ক্রীড়াবান্ধব মানুষ যদি আরো থাকতেন, তাহলে বাংলাদেশ অনেক আগেই ফুটবল বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেত। ফিফা ও এএফসির নির্দেশনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে দেশের পাঁচটি ভেন্যুর একটি হিসেবে যশোরে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসংখ্য বালক ও বালিকা ফুটবলার অংশ নেয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো একাডেমির সবুজ মাঠ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ।
স্বাগত বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, স্পিকারের আগমন এই একাডেমির শিশুদের আরো অনুপ্রাণিত করবে। আমরা চাই এখান থেকেই ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরি হোক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃণমূল থেকেই ফুটবলের ভবিষ্যৎ তৈরি হবে : স্পিকার

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

অপপ্রচার, গ্রেফতার ও পাল্টা অভিযোগে উত্তপ্ত গাছা: আইনি লড়াইয়ে বিএনপি নেতা

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক

ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে রূপ দেওয়ার লক্ষ্য: বস্ত্র ও পাটমন্ত্রী

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার

পূবাইলে অটো চোর চক্রের মূল হোতা সিলেট থেকে আটক