ঢাকাWednesday , 1 April 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জনসেবার মান উন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, গাজীপুর জেলা পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করা হবে। এ জন্য জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রশাসক সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যারিস্টার ইশরাক আহমদ সিদ্দিকী বিএনপির নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র এবং বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

গেটের টাকার সংঘর্ষে ভেস্তে গেল বিয়ের আনন্দ, খাবার পাহারায় ৯০ বছরের বকুল বিবি

পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে

পূবাইলে চামুড্ডা আলোকিত সমাজ যুব সংঘের শুভ উদ্ভোদন

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

গাজীপুরে ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

পূবাইলে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত কে আটক করে পুলিশে দিল এলাকাবাসী।

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী