ঢাকাThursday , 21 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

দেশে অর্থনৈতিক চাপ, মেলোনির সঙ্গে মোদির মুহূর্ত ঘিরে তোপ বিরোধীদের

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট ও বেকারত্ব নিয়ে উদ্বেগ বাড়তে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত এবং চকলেট উপহার দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষে সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, দেশের মানুষ যখন অর্থনৈতিক চাপে দিশেহারা, তখন প্রধানমন্ত্রী বিদেশ সফরে প্রচারমুখী রাজনীতিতে ব্যস্ত। ছয় দিনের বিদেশ সফরে সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও ইতালি সফর করছেন নরেন্দ্র মোদি।
বিরোধীদের দাবি, এই সফরে বিপুল সরকারি অর্থ ব্যয় হচ্ছে। একই সময়ে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং কর্মসংস্থান সংকট নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে।‌ এর মধ্যেই ইতালি সফরে মেলোনিকে একটি চকলেট উপহার দেন মোদি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনা শুরু হয়। বহুদিন ধরেই সামাজিকমাধ্যমে মোদি ও মেলোনিকে ঘিরে নানা ধরনের ব্যঙ্গ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এবার সেই প্রসঙ্গ নতুন মাত্রা পেয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক বার্তায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, দেশের মানুষের মাথার ওপর অর্থনৈতিক ঝড় বইছে, অথচ প্রধানমন্ত্রী বিদেশে আনন্দঘন মুহূর্তে ব্যস্ত। তার অভিযোগ, কৃষক, শ্রমিক, যুবসমাজ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম চাপের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু সরকার সেই সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের বদলে আত্মপ্রচারে মনোযোগ দিচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক চাপ এখন সাধারণ মানুষের বড় উদ্বেগে পরিণত হয়েছে। অথচ সরকার বাস্তব সমস্যা থেকে নজর ঘোরাতে প্রচারমুখী কর্মকাণ্ডকে সামনে আনছে। তিনি দাবি করেন, গত এক দশকে সাধারণ মানুষের ঋণের বোঝা বেড়েছে, কিন্তু আয় সেই হারে বাড়েনি।
বিরোধীদের অভিযোগ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ বাড়লেও সরকার বিদেশ সফর ও জনসংযোগমূলক প্রচারণাকে বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও সরকারের সমর্থকেরা বলছেন, আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এই সফর গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। কেউ এটিকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন। আবার অনেকে বলছেন, সাধারণ মানুষের সংকটের সময় এমন ছবি ও ভিডিও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ভারতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। অর্থনীতি, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সম্পর্ক এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সেই প্রেক্ষাপটে মোদির এই বিদেশ সফর এবং মেলোনিকে ঘিরে ভাইরাল হওয়া মুহূর্ত নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে রূপ দেওয়ার লক্ষ্য: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রাণ গ্রুপে ম্যানেজার নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

ঈদুল আজহা আইনশৃঙ্খলা রক্ষাসহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১০ দিন মাঠে থাকবে বিজিবি

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার

টঙ্গীতে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান

ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ দেশে পৌঁছাবে আগামীকাল মঙ্গলবার

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

গাজীপুরে ১২টি লাশ উদ্ধার জনমনে উদ্বেগ ও আতঙ্ক!

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের