ঢাকাThursday , 21 May 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

বহু বিতর্কের পর বাজারে আসছে ‘ট্রাম্প ফোন’

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ কয়েক মাস বিলম্বের পর অবশেষে বাজারে আসছে ট্রাম্প মোবাইলের বহুল আলোচিত স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১’। কোম্পানির ঘোষণা অনুযায়ী, এই সপ্তাহ থেকেই গ্রাহকদের কাছে ফোনটির শিপিং শুরু হবে। গত বছর ১০০ ডলার অগ্রিম জামানত নিয়ে প্রি-অর্ডার চালু করলেও প্রযুক্তিগত জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফোনটি সরবরাহ করা সম্ভব হয়নি। ৪৯৯ ডলার মূল্যের সোনালি রঙের এই অ্যান্ড্রয়েড ফোনটি শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনটির নকশা ও স্পেসিফিকেশন চীনা নির্মাতাদের তৈরি কমদামি স্মার্টফোনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। এমনকি এটি দেখতে ওয়ালমার্টে বিক্রি হওয়া ২০০ ডলারের কম মূল্যের একটি ফোনের মতো বলেও দাবি উঠেছে।
প্রথমদিকে ট্রাম্প মোবাইল ফোনটিকে ‘মেড ইন ইউএসএ’ বলে প্রচার করলেও পরে সেই দাবি পরিবর্তন করে বলা হয়, এটি ‘আমেরিকান মূল্যবোধ মাথায় রেখে ডিজাইন করা হয়েছে’। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি। বিশেষজ্ঞরা বলছেন, ‘ডিজাইনড’ ও ‘বিল্ট’ শব্দ দুটি অস্পষ্ট হওয়ায় ফোনটির প্রকৃত উৎপাদন কোথায় হয়েছে, তা পরিষ্কার নয়। কোম্পানির সিইও প্যাট ও’ব্রায়েন জানান, মান নিয়ন্ত্রণ ও যন্ত্রাংশ পরীক্ষার কারণে ফোনটির বাজারজাত করতে সময় লেগেছে। তিনি দাবি করেন, উচ্চ চাহিদার কারণে দ্রুত অর্ডার সরবরাহের চেষ্টা চলছে।
এদিকে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের এ উদ্যোগ রাজনৈতিক বিতর্কও তৈরি করেছে। সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প নিজের নাম ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নিচ্ছেন। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই প্রকল্পকে ‘আরেকটি ট্রাম্প প্রতারণা’ বলেও মন্তব্য করেছেন। ফোনটির ডেটা ও ভয়েস প্ল্যানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭.৪৫ ডলার, যা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। সূত্র: সিএনএন

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ১২টি লাশ উদ্ধার জনমনে উদ্বেগ ও আতঙ্ক!

দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালেদেশীয় অস্ত্রসহ ৪জন আটক

ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

জিলহজের প্রথম দশক মুখরিত থাকুক আল্লাহর জিকিরে

টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ