ঢাকাMonday , 30 March 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. Public
  3. অর্থনীতি
  4. আইন ও অপরাধ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলা সংবাদ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ধর্ম ও জীবন
  13. নারী ও শিশু
  14. পরিবেশ
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মমতাজ আলী (৩৯) কে গ্রেফতার করেছে র‍্যাব।

যৌথ অভিযানে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ সদস্যরা তাকে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ভোটমারি এলাকা থেকে আটক করে।

রবিবার রাত ১০টার দিকে ভোটমারি ইউনিয়নের ভোটমারি বাজারে মেসার্স জনি ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শাহ আলম জানান, গত ১১ মার্চ রাতে গাজীপুরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় শিরিষ চেয়ারম্যানের বাড়ির পাশে মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মমতাজ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭)-কে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান

পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরন

অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় গাজীপুরবাসী

কালিয়াকৈরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ